1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৯৭ বার পঠিত
saedpur-15962
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ।

বুধবার (৪ মার্চ) নতুন অধ্যক্ষ হিসেবে তাঁর দায়িত্বভার গ্রহন করে।

এ সময় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও শিক্ষা প্রতিষ্ঠাটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব মো. শফিয়ার রহমান সরকার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি লায়ন মো. হাসান ইমাম, লায়ন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ) মো. সাজ্জাদ হোসেন. উপাধ্যক্ষ (স্কুল) মো. আহমেদ আলীসহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মোহাম্মদ আব্দুল হামিদ গত ২০২৩ সালের ১০ নভেম্বর রংপুরের বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে কর্মরত অবস্থায় অবসর নেন।

এর আগে তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজ, নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ এ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন। বি. কম (সম্মান) এম কম, বিএড (১ম শ্রেণি) এমএড যোগ্যতার অধিকারী লায়ন্স স্কুল এন্ড কলেজের নয়া অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ একজন মাস্টার ট্রেইনার ও উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি এনসিটিবি কর্তৃক প্রণীত স্কুল ও কলেজের সাতটি পাঠ্যবইয়ের অনুমোদিত একজন লেখক। ২০১৮ সালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিল। এছাড়াও অধ্যক্ষ আব্দুল হামিদ ২০২২ সালের শেরে বাংলা গোন্ডেন এ্যাওয়ার্ড এবং ২০২৩ সালে রংপুর জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কার লাভ করেন।

মোহম্মদ আব্দুল হামিদ যশোর সদর উপজেলার আরবপুর দিঘিরপাড় এলাকার মরহুম আতর আলী বিশ্বাস ও রাবেয়া বেগম দম্পতির পুত্র।

দায়িত্বভার গ্রহন করে নতুন অধ্যক্ষ লায়ন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি তাঁর দায়িত্ব সুষ্ঠু,সুন্দর ও সুচারুপে পালনের জন্য প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করারও প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর