1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

ঈদুল ফিতরে সৈয়দপুরে ৪৩ হাজার দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পঠিত
Photo-Saidpur-Nilphamari-11268

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দপুরে সরকারের পক্ষ থেকে ৪৩ হাজার ৩০ দুস্থ পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

চলতি অর্থ বছরে মানবিক সাহায্য কর্মসূচির আওতায় ওই চাল বিতরণ করা হচ্ছে।

গত রবিবার (১৬ মার্চ) বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অসহায় এক নারীর হাতে ভিজিএফের চাল তুলে দিয়ে পৌর এলাকায় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুর-ই আলম সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, কামরুল ইসলাম, পৌরসভার হিসাব রক্ষক আবু তাহের প্রমুখ।

এর আগে ইউনিয়ন পর্যায়ে উপজেলার খাতামধুপুর ইউনিয়নে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও নুর-ই আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রহিদুল ইসলাম, খাতামধুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ।

সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ জানান, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এবার ৪৩০ দশমিক ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ মিলেছে।

সৈয়দপুর উপজেলায় পৌরসভাসহ অন্য পাঁচটি ইউনিয়নে কার্ড প্রতি ১০ কেজি করে ৪৩ হাজার ৩০ টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ওইসব চাল বিতরণ করা হচ্ছে। সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মেট্রিক টন, এবং ৫ টি ইউনিয়নে ৩৮৪. ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ মেলে। এর মধ্যে কামারপুকুর ইউনিয়নে ৬ হাজার ৯২৩ টি কার্ডের বিপরীতে ৬৯.২৩০ মেট্রিক টন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৮ হাজার ৮২৩ টি কার্ডের বিপরীতে ৮৮.২৩০ মেট্রিক টন, বাঙ্গালীপুর
ইউনিয়নে ৫ হাজার ৬০৮ টি কার্ডের বিপরীতে ৫৬.০৮০ মেট্রিক টন, বোতলাগাড়ি ইউনিয়নে ১০ হাজার ৩৮ টি কার্ডের বিপরীতে ১০০.৩৮০ মেট্রিক টন এবং খাতামধুপুর ইউনিয়নে ৭ হাজার ১৭ টি কার্ডের বিপরীতে ৭০.১৭০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদুল ফিতর উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে সেজন্য প্রতি বছরের মতো এবারও সরকার ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছেন। এসব চাল বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য ট্যাগ অফিসারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি নিজেও তদারকি করছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর