1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

কযরায় জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত
koyra-15127
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ঐ গ্রামের মৃত প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৪ ডিসেম্বর আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।

প্রকৃত ঘটনাটি হলো যে, আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত কয়রা মৌজায় ৮৯৮ খতিয়ানে ৮১৯ দাগে ২.৮০ একর জমিতে বসবাস সহ ধান চাষাবাদ করে আসিতেছি। ঐ জমির দলিলে দাগ ও খতিয়ান অনুয়ায়ী আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাসদের ৮১৯ দাগের কোন জমি নেই। তার পরেও তারা জোরপুর্বক জমি দখলের চেষ্টা চালায়। তারই রেশ ধরে গত ১১ ডিসেম্বর আমার কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হতে বাড়ি যাওয়ার প্রতিমধ্যে সুপদ বিশ্বাস সহ আরও অনেকেই আমার কাছে থাকা ২ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারপিট করে আহত করে। খবর পেয়ে আমার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক প্রেরন করেন। আমি সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসে কয়রা উপজেলা ম্যাজিস্টেট আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

মামলা থেকে রেহাই পেতে তারা আমার বিরুদ্ধে সেলো মেশিন ভাঙ্গা সহ জমি দখলের মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে।

আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগ প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে দোষীদের দৃষ্টামুলক শাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর