1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় মুক্তিপণের দাবিতে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার, আটক ২ বিএফআরআই এর ডিজি’র লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন কপিলমুনি কলেজে এইচএসসিতে পাশের হার ৪২.৫০, জিপিএ-৫-৬জন বেকার যুবকদের কর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : সৈয়দপুরে প্রতিমন্ত্রী আমিনুল হক কয়রায় অবৈধভাবে ঝিনুক পাচারকালে পাইকগাছার ১ব্যক্তি আটক এইচএসসি পরীক্ষায় সৈয়দপুরের ৮ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৮১জন শিক্ষার্থী পাইকগাছায় ৪ দিনব্যাপি ১৩তম দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মতুয়া মহাসম্মেলন শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

কয়রায় অমৌসুমে তরমুজ উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস পালন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত
koyra-14510
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত অমৌসুমে তরমুজ উৎপাদন কলাকৌশল শীর্ষক কুষক মাঠ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়ি গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সরেজমিনে গবেষণা বিভাগ দৌলতপুর খুলনা এই মাঠ দিবসের আয়োজন করে।

সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক সহকারি মোঃ জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন ঢাকার পরিচালক ড. এম আক্কাছ আলী।

বিশেষ অতিথি ছিলেন বিএআরআই এর সাবেক মহা পরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম ও সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ ফরহাদ হোসেন, স্থানীয় কৃষক মোঃ আবেদ আলী, শহিদুল ইসলাম, কাঞ্চন মন্ডল,রাজিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে কৃষকরা বলেন, অমৌসুমে তরমুজ চাষ করে তারা ভাল ফলন পেয়েছে।

এ ছাড়া তরমুজের দাম ভাল পাওয়ায় তারা বেশ খুশি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর