- কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
কয়রা উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল ১০ টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে এই পুনমিলনী অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতি ও সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ও খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম।
এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রশীবিরের সাবেক সভাপতি হাফিজুর রহমান মন্টু, হারুন অর রশিদ আজম, জিএম মোনায়েম,আবু ইছাক, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, খুলনা জেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ছাত্রশীবিরের সাবেক জেলা সেক্রেটারী আল আমিন ইসলাম, আরিফুল ইসলাম, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, কয়রা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন শিহাব, জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গীর আলম, মাষ্টার নুর কামাল, সাংবাদিক মোঃ আয়ুব আলী, মোঃ মিজানুর রহমান, মাষ্টার সাইফুল্লাহ হায়দার, হাফেজ আঃ হামিদ, মোঃ আবু সাঈদ, ডাঃ ইসহাক খান প্রমুখ।
অনুষ্ঠানে জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।