1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় নীলফামারীর সাবেক এমপি শওকত চৌধুরীর বড় ভাই  ডা. শরীফুল আলম চৌধুরীর ইন্তেকাল তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সৈয়দপুরে কর্মস্থলে ফাঁকির অভিযোগে মনগড়া খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিকদের পর এবার অভিযোগকারীর স্বামীকে বসাবসির প্রস্তাব অভিযুক্ত শিক্ষক সুধাংশুর লবিষ্ট মোজাফ্ফরের!

কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত
17169

কয়রায় প্রতিনিধি:


কয়রায় জমাজমি সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ঘুঘরাকাটি গ্রামের মৃত আক্কাছ আলী সানার পুত্র মোঃ আহসান হবিব সানা।

রবিবার (২ আগষ্ট)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২৮ জুলাই কয়েকটি পত্রিকায় কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টায় জিডি, ধারালো দা দিয়ে হত্যার হুমকি আতংকে ভুক্তভোগী পরিবার, শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আদৌও সত্য নয়। এটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার কয়রা থানায় একটি মিথ্যা জিডি করে হয়রানী করছে। যা তদন্ত করলে সকল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রকৃত ঘটনাটি হলো যে, বাগালী মৌজায় ৪৫ খতিয়ানে এসএ অনুয়ায়ি ২৭৩ দাগে ৩৮ শতক জমি আমরা হকদার। ঐ জমি আমরা দির্ঘদিন ধান চাষাবাদ করে দখলে রয়েছি। ঐ জমি নিয়ে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার গংরা কয়রা উপজেলা বিজ্ঞ নির্বাহী আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্তপুর্বক এসএ ২৭৬ দাগে ১৯৭ খতিয়ান বর্তমান ৬৮১ দাগে তাদের জমি রয়েছে বলে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। সেটি প্রতিপক্ষরা না মেনে বিআরএস রেকর্ডিয় সুত্রে আমাদের জমি দখল করার ষড়যন্ত্র করছে। এতে আমরা বাঁধা দিলে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করে আসছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের রায় অনুযায়ী সেই দাগ খতিয়ানে তারা জমি দখল করলে আমাদের কোন আপত্তি নেই। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

কযরা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে জোরপূর্বক কোন ব্যাক্তি জমি দখল করতে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর