1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত
koyra-manobbondhon-16457
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া উত্তর পাড়া গ্রাম বাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জবেদ আলী গাজী, নাজমুল হুদা নাহিদ, রায়হান উদ্দীন, মোছাঃ জেসমিন খাতুন, মোঃ মোনতেজ গাজী, ইমান আলী গাজী মজিবর গাজী, রাবেয়া খাতুন, ওহাব আলী গাজী, ফারুক মোড়ল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বামিয়া গ্রামের মৃত মাজেদ আলীর পুত্র মফিজুল গাজী ও তার স্ত্রী সোনিয়া খাতুন এলাকার লোকজনকে বিভিন্ন রকম হয়রানীমুলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ৩/৪ বছর পূর্বে মফিজুলের ভাই ও তার স্ত্রী ও মেয়েকে রাতের আধাঁরে সন্ত্রাসীরা হত্যা করে। ঐ বিষয়ে মফিজুল এলাকার লোকজনকে ভয় দেখায় যে তাদের এই মামলায় আসামী করা হবে। তাদের এই একটি পরিবারের নিযাতনে এলাকার লোকজন অতিষ্ঠ।

মানববন্ধন থেকে মফিজুল ও তার স্ত্রী কর্তৃক দায়ের করা মিথ্যে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে খুলনা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে বক্তারা মফিজুল ও তার স্ত্রীর মিথ্যা মামলা ও প্রতারণা থেকে বাঁচতে চান। সমাজের নিরিহ মানুষের হয়রানির প্রতিবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর