1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা

কয়েক দিনের ব্যবধানে ফের অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২৩ বার পঠিত

দীপ্ত বিনোদন বিচিত্রা::

ভারতের পশ্চিম উড়িষ্যার জনপ্রিয় গায়িকা তথা ওড়িয়া অভিনেত্রী রুচিস্মিতা গুরুর লাশ উদ্ধার করা হয় তার কাকার বাড়ি থেকে। রহস্যজনকভাবে সোমবার বিকালে বালঙ্গির জেলার সেই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত কয়েক দিন আগে কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, রুচিস্মিতা হলেন সোনপুর জেলার বাসিন্দা। যদিও তিনি তার পরিবারের সঙ্গে বালঙ্গির তালপালিতে থাকতেন। এই অভিনেত্রী ও গায়িকা একাধিক আলব্যামে গান গেয়েছেন, কাজ করেছেন। সম্প্রতি তিনি তার সেই কাকার বাড়িতে বেড়াতে যান বলে জানা যায়।

বাড়ির লোক খবর দিলে বালঙ্গির টাউন পুলিশ সেখানে যায় এবং তার লাশ উদ্ধার করে। এর পর তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। যদিও মঙ্গলবার সকাল ছাড়া অটোপসির রিপোর্ট মিলবে না বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনায় প্রথমত পরিবারের লোকজনকে তার আত্নহত্যার নেপথ্যের কারণ নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

আকষ্মিকএই অভিনেত্রীর মৃত্যুর পেছনে বিশেষ কোন কারণ ছিল কিনা সে ব্যাপারেও পুলিশের পক্ষে খতিয়ে দেখা হএছ এমন এক চরম পদক্ষেপ নিলেন, কোন কারণ ছিল সেটি জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু তার বাড়ির লোক মেনে নেয়নি। আর সেটা নিয়েই ঝামেলা চলছিল বলে তিনি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। যদিও এখনো সত্য ঘটনা কী, তার মৃত্যুর নেপথ্যে কোন কারণ আছে সেটি এখনো জানা যায়নি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর