1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে বন্যাকবলিতদের সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী যেভাবে অনলাইনে দেখবেন আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ মামলার প্রস্তুতি, তিন বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের! কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত জামিনে বেরিয়ে স্ত্রী ও দুই সন্তানসহ ৬ জনকে নির্মমভাবে হত্যা কাদের হাতে উঠবে বিশ্বকাপ, জানালেন বেলজিয়াম তারকা রেফারির পক্ষপাতিত্ব নিয়ে মুখ খুললেন স্কালোনি অতি বৃষ্টিতে বিপর্যস্ত ডুমুরিয়ার আটলিয়ায় অসহায়দের পাশে উপজেলা প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যেই ১১,৭৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার মুন্সীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্মি স্টাইলে ডাকাতি: ২০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ!

কাদের হাতে উঠবে বিশ্বকাপ, জানালেন বেলজিয়াম তারকা

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত
krtoyyaa-16992
  • ক্রীড়া ডেস্ক ::

কোয়ার্টার ফাইনালে থেমেছে বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্ন। স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে এবারের মতো। হারলেও দারুণ খেলেছেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তোয়া। চোট পেয়ে মাঠ ছাড়ার সময় কান্না ছুঁয়ে যায় তাকে। নিজেদের বিশ্বকাপ শেষ হলেও কারা হতে পারে চ্যাম্পিয়ন, সেই মত দিলেন বেলজিয়াম তারকা।

বেলজিয়ামকে হারিয়ে স্পেন এখন সেমিফাইনালে। তাদের জন্য অপেক্ষা করছে টুর্নামেন্টের অন্যতম সেরা দল ফ্রান্স। কর্তোয়া মনে করেন, এই লড়াইয়ে যারা জিতবে, শিরোপা তাদের হাতেই উঠেবে।

কর্তোয়া বলেন, ‘ফ্রান্স ও স্পেনের সেমিফাইনাল শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, বরং এই ম্যাচের জয়ী দলই শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরবে। দুদলই শিরোপা জেতার যোগ্য দাবিদার। কিন্তু, এক দলকে তো থামতেই হবে।’

কর্তোয়ার ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুটবল বিশ্বে। কারণ অন্য দিকে থাকা আর্জেন্টিনা, ইংল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডের সামনে এখনও রয়েছে বিশ্বকাপ জয়ের সুযোগ। এমন মন্তব্য ফ্রান্স-স্পেন লড়াইকে এগিয়ে রাখছে বলে মনে করছেন অনেকে।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ এখনও চূড়ান্ত হয়নি। শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। এই দুই ম্যাচের জয়ী দলই শেষ চারে জায়গা করে নিয়ে একে অপরের বিপক্ষে লড়বে। কর্তোয়ার করা ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা বাস্তবে রূপ নেয়, তা দেখতে অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর