1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শেষ হলো শ্যামলী সিমেন্ট শিটের ৪ দিনব্যাপী ব্যবসায়ী সন্মেলন কয়রায় দুর্যোগের আগাম কার্যক্রমে অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে পরামর্শ সভা পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক ! নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন, সভাপতি কাজী আব্দুল্লাহ ও শেখ মাহতাব হোসেন সম্পাদক রাতের আগুনে পুড়লো দোকানের মালামাল পথে বসার শঙ্কায় কাটকাটার ব্যবসায়ী পাইকগাছার কড়ুলিয়া নদীর উপর সেতুর নির্মাণ কাজ থমকে গেছে এ্যাপ্রোচের জমির অধিগ্রহন জটিলতায় রাত পোহালে ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন চুকনগরে দু’দিন ব্যাপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুকনগরে দু’দিন ব্যাপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত
chuknagar-18000
  • খুলনা অফিস :

“অনলাইনে জুয়া ও মাদক থেকে বর্তমান যুব সমাজকে দুরে রাখো, মেধার বিকাশ ঘটাতে দাবা খেলো” শ্লোগানকে সামনে রেখে এসোসিয়েশন অব চেস প্লেয়ারস বাংলাদেশ খুলনা বিভাগীয় শাখার উদ্দ্যোগে দুদিন ব্যাপী আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতার শুরু হয়েছে। ২০ ও ২১ নভেম্বর দুদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল এগারো টায় চুকনগর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

খুলনা বিভাগীয় কমিটির সভাপতি ডাঃ রতন কুমার পাল এর সভাপতিত্বে ও দীপ্তিমান বাপ্পীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলালউদ্দিন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মঞ্জুরুল আলম,পশ্চিমবঙ্গ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস,শেখ খাইরুল আলম সহ আরো অনেকে। দুই দিনের এই খেলায় বাংলাদেশ ও ভারতের ৬৬ জন খেলোয়াড় অংশগ্রহণ।

শনিবার (২১ নভেম্বর) ছয় রাউন্ড শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে। অনলাইনে জুয়া ও মাদক থেকে বর্তমান যুব সমাজকে দুরে রাখতে খুলনা বিভাগের বিভিন্ন শহরে নিয়মিত দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর