1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

কামারপুকুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহিমের পদ স্থগিত

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
nnp-chattrodol-11968

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন কমিটির সভাপতি মো. ফাহিম মুন্তাছিরের প্রাথমিক সদস্য পদ সহ সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮মে) সংগঠনের সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন আরাফাত স্বাক্ষরিত দেয়া এক পত্রে ওই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল তাঁর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রাব্বি দলের ওই সিদ্ধান্ত অনুমোদন দেন।

ফাহিমের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ স্থগিতের বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও উপজেলা বিএনপিকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রাব্বি বলেন, ফাহিম মুন্তাছিরের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দলের পক্ষ থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর