1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ইরানে স্থল অভিযান চালিয়ে পারমাণবিক উপকরণ জব্দের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এ সপ্তাহে ইরানে হামলার তীব্রতা বাড়বে, বলল ইসরায়েল ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ঈদের দিনটাও কেটেছে তাদের বন পাহারায় যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা ইসরায়েলি শহরে ইরানের ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা পুতিনের

কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২৮ বার পঠিত
pm-16124
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে কূটনীতিক, শিক্ষাবিদসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ (শনিবার) এক উৎসবমুখর পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিএনপির মিডিয়া সেল জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।

বিএনপির মিডিয়া সেল আরও উল্লেখ করে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে আগত অতিথিদের অভ্যর্থনা জানান এবং দেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর