- এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুর উপজেলার ভরতভায়না এ,বি,জি,কে ফাযিল মাদ্রাসার পরিচ্ছন্ন কর্মী কেয়া খাতুনের নিয়োগ বিধি মোতাবেক হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল পরিচ্ছন্ন কর্মী নিয়োগ বিষয়ে ষড়যন্ত্র করে চলেছে। তারই প্রতিবাদে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শনিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করেছেন।
উপজেলার ভরতভায়না এ বি জি কে ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমাতুল্লাহ প্রতিষ্ঠানের হলরুমে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, তিনি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি উপাদ্যক্ষ পদে নিয়োগ প্রাপ্ত হয়ে বর্তমানে তিনি সুনামের সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ শাসনামলে অত্র প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মী কেয়া খাতুনের নিয়োগ বিধি মোতাবেক সম্পন্ন হয়। কিন্তু তার পরিবার বিএনপি দল করায় এমপিও শীটে নাম পাঠানোর সময় কিছু আওয়ামী লীগের কর্মী বাঁধা সৃষ্টি করে। পরবর্তীতে গণ অভ্যুত্থানের মাধ্যমে সকল কমিটি বিলুপ্তি হয়ে যায় এবং রাজনৈতিক কারণে এমপিও করতে বিলম্বিত হচ্ছিল। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে পুনরায় এমপিওভুক্ত করার জন্য কার্যক্রম শুরু হয়।
গত ২২ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে গৌরীঘোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাগর আহমেদ বলেন, মাননীয় এমপি সাহেব এই মুহূর্তে তাকে দেখা করতে বলেছেন। তাই বলে মাদ্রাসা থেকে তাঁকে তাঁর মোটরসাইকেলে করে পাঁজিয়া বাজারে রূপালী ব্যাংকের সামনে নিয়ে যায়। সেখানে আগে থেকে বাসে থাকা জামায়াতে ইসলামীর কর্মী জাফর মোল্যা, রাসেল গাজী সহ অজ্ঞাত কতিপয় ব্যক্তি তাকে বলেন, পরিচ্ছন্ন কর্মী পদে কেয়া খাতুনের ব্যাংক একাউন্ট খোলার সমস্ত কাগজপত্র এমপি সাহেব দেখতে চেয়েছেন। তাই বলে তার মারফাত ব্যাংক থেকে সমস্ত কাগজপত্র উত্তোলন করে। পরবর্তীতে এমপি সাহেব কেশবপুর প্রেসক্লাবে বসে আছে বলে তাকে নিয়ে যায়। সেখানে কতিপয় ব্যক্তি তাদের পূর্বপরিকল্পিত ভাবে তাকে দিয়ে লিখত বক্তব্য পাঠ করায়।
সেখানে পরিচ্ছন্ন কর্মী নিয়োগে তার স্বক্ষর জালিয়াতি করানো হয়েছে বলে তাকে দিয়ে যে লিখিত বক্তব্য পাঠ করানো হয় সেটা আদৌও সত্য নয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রকৃতপক্ষে কেহ তার স্বাক্ষর জাল করেনি। সরকারি বিধি মোতাবেক পরিচ্ছন্ন কর্মী কেয়া খাতুনের নিয়োগ সম্পন্ন হয়েছে।
সাথে সাথে তিনি কুচক্রী মহলের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।