1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেসিসি নির্বাচন প্রসঙ্গে বিভাগীয় কমিশনারের হুশিয়ারি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২৮ বার পঠিত

খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, খুলনায় নির্বাচনের সুন্দর একটি পরিবেশ রয়েছে। নির্বাচনের পরিবেশকে অশান্ত করবেন না। সুন্দর একটি নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যিনি যোগ্য তিনিই পাস করবেন। তাকেই ভোট দেবে জনগণ। এখানে পানি ঘোলা করার কোনো কারণ নেই। এটা আমরা করতে দেব না। কেউ বেশি বাড়াবাড়ি করলে ক্ষতিগ্রস্ত হবেন। নির্বাচন নিরপেক্ষ হবে, সুন্দর হবে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশে জিল্লুর রহমান চৌধুরী বলেন, আপনি টাকার মালিক, পেশীশক্তি আছে, ওগুলোর ওপর ভর করবেন না। মানুষের সমর্থনের ওপরে ভর করেন। তাহলে নির্বাচনে মানুষ তার ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। দোষারোপ বা বাগবিতণ্ডার মাধ্যমে সংকটের সমাধান হবে না। সেক্রিফাইস সবাইকে করতে হবে।

রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, কয়েকজন প্রার্থীর অভিযোগ শুনলাম। আপনি অ্যাকশনে যান না কেন? প্রয়োজনে নির্বাচনী আইন অনুযায়ী, আচরণবিধি অনুযায়ী প্রার্থিতা বাতিল করে দেবেন।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম ও ১০ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মইনুল হক, খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান।

মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, জাকের পার্টির এসএম সাব্বির আহম্মেদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর