1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা

কোহলির ‘প্রতারণা’ নিয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও সমালোচনা

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১০৭ বার পঠিত

ভেজা মাঠে তাড়াহুড়ো করে আম্পায়ারদের খেলা শুরু করা ও বিরাট কোহলির ফেক ফিল্ডিং আম্পায়ারের চোখ এড়িয়ে যাওয়া- এ নিয়ে বিতর্ক যেন থামছেই না। এদিকে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তৈরি হওয়া বিতর্ক দেশের গণমাধ্যম ছাপিয়ে বাইরের মিডিয়াগুলোতেও ছড়িয়েছে । অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে ভারতের এরূপ প্রতারণা নিয়ে থেমে থাকেনি আয়োজক দেশটির মিডিয়াগুলোও।

বিরাট কোহলির ফেক ফিল্ডিংয়ের প্রতারণা নিয়ে বিভিন্ন মিডিয়াই সমালোচনা চলছে এখনো। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড, নিউজ ডট কম, সেভেন স্পোর্টস, নাইন স্পোর্টসসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে, ‘বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রতারণামূলক জয়ে ‘ফেক ফিল্ডিং’র জন্য বিরাট কোহলির কি শাস্তি হওয়া উচিত ছিলো না?’

ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশি ব্যাটার লিটন দাস অক্ষর প্যাটেলের বলকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ছুঁড়ে দেন। আর্শদ্বীপ সিং বলটি স্ট্রাইকারের প্রান্তে ফিরিয়ে দেন। কোহলি যে পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন তার পাশ দিয়ে বলটি চলে গেলেও তিনি তা স্ট্রাইকারের প্রান্তে থ্রো করার ভান করেছিলেন।

গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, আইসিসি আইন ৪১.৫ এর অধীনে বলা হয়েছে, ‘ইচ্ছাকৃত বিভ্রান্তি, ব্যাটসম্যানের প্রতারণা বা বাধা’ দেওয়া আইন লঙ্ঘন। সে হিসেবে কোহলিকে ৫ রানের শাস্তি দেওয়া উচিত ছিলো, যা ছিলো বাংলাদেশের জন্য পরাজয়ের ব্যবধান।

গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে কোহলির ভুয়া বল নিক্ষেপের ভিডিও। বলা হয়েছে, ‘এমন একটি প্রতারণা কীভাবে আম্পায়ারদের নজর এড়িয়ে গেলো?

সেভেন স্পোর্টস শিরোনাম করেছে, বিরাট কোহলির অদ্ভুত ‘প্রতারণার’ আম্পায়ারদের নজরে পড়েনি’। গণমাধ্যমটি লিখেছে, ‘আইনে ভারতের জন্য ৫ রানের জরিমানা হওয়া উচিত ছিলো, যা ছিলো তাদের সঠিক জয়ের ব্যবধান। ’

‘ভুয়া ফিল্ডিংয়ের অভিযোগে অভিযুক্ত কোহলি’- এই শিরোনাম করেছে সিডনি মর্নিং হেরাল্ড।

নাইন স্পোর্টস ব্যানার শিরোনাম করেছে, ‘‘বাংলাদেশ বিরাট কোহলিকে ‘অন্যায়’ পদক্ষেপে ‘ভুয়া ফিল্ডিংয়ের’ অভিযোগ করেছে এবং যা প্রমাণিত।’’

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর