1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল খুলনায় প্রতিবন্ধী ইতু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস সিলেট উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে শাপলা চত্বরে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গজারিয়ায় গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দেয়াকে কেন্দ্র করে গুলিবিদ্ধ সহ আহত ২

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পঠিত
munsigang-15616
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দেয়াকে কেন্দ্র করে তালিকাভুক্ত নৌ ডাকাত নয়ন-পিয়াস বাহিনীর বিরুদ্ধে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এতে কাইয়ুম দেওয়ান (৪২) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একই সময় আহত হন তার আত্মীয় শরীফ প্রধান (৪১)।

আহত কাইয়ুম দেওয়ানের স্বজনরা অভিযোগ করে জানান, নারায়ণগঞ্জের এই ব্যবসায়ী একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গ্রামে এসেছিলেন। বিকেলে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে চিহ্নিত নৌ-ডাকাত নয়ন, পিয়াস ও শাহাদাতসহ তাদের সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। মূলত এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনে নিজের বাড়ি ভাড়া দিয়ে সহযোগিতা করায় স্থানীয় সন্ত্রাসী ও ডাকাত বাহিনী তার ওপর ক্ষিপ্ত ছিল।

আহত শরীফ প্রধানের দাবি, হামলার সময় মসজিদের মাইকে সাহায্য চাইলেও ডাকাতদের ভয়ে এলাকার কেউ এগিয়ে আসেনি, এমনকি কাছেই পুলিশ ক্যাম্প থাকলেও সেখান থেকে কোনো তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত পিয়াসের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বলেন, আহত ওই ব্যক্তির শরীরের অন্তত ৪ জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায়। তবে গুলির চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, “ঘটনাটি শোনার পরপরই আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর