1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত
messi-scaloni-after-england-১৭০৩৫
  • ক্রীড়া ডেস্ক ::

বিশ্বকাপের নকআউট পর্বে টানা তিন ম্যাচ পিছিয়ে পড়েও জিতল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ও নাটকীয়ভাবে ইংল্যান্ডকে হারানোর পর এ প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছেন, ‘চাপের মধ্যে আমার খেলোয়াড়েরা সেরাটা দেয়। এই টুর্নামেন্টে তারা সেটা বারবার দেখিয়েছে।’

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচদের আসতে ঘণ্টাখানেক সময় লাগে। ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার উল্লাস হয়েছে আধঘণ্টারও বেশি। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসতে ঘণ্টা খানেকের অধিক সময় লেগেছে আর্জেন্টাইন কোচ স্কালোনির।

ইংলিশদের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল। এরপর সাত মিনিটের মধ্যে দুই গোল দিয়ে তারা বিজয়োৎসব করেছে। যেখানে আর্জেন্টিনা ছিল পরাজয়ের দ্বারপ্রান্তে, সেখানে নাটকীয় জয় পেয়েছে লিওনেল মেসিরা।

২০২২ সালে স্কালোনির অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও চ্যাম্পিয়নের দোরগোড়ায় মেসিরা। স্পেনের বিপক্ষে আসন্ন ফাইনালেও নিজেদের উজাড় করে দেওয়ার পরিকল্পনা বিশ্বকাপজয়ী কোচের, ‘আমাদের কাজ এখনও বাকি। সে লক্ষ্যে ফাইনালে নিজেদের উজাড় করে দিতে চাই।’

আর্জেন্টিনা এই বিশ্বকাপে এখনও অপরাজিত। তাই খেলোয়াড়দের নিয়ে গর্বিত স্কালোনি, ‘আমরা ন্যায্যভাবে জিতেছি। এই দল ইতোমধ্যে অবিশ্বাস্য কিছু অর্জন করেছে।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর