1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

জনগনের ভোটে নির্বাচিত সরকারই দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে সৈয়দপুরে-মাসুদ তালুকদার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পঠিত
sidpur-11098

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::


বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, জনগনের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক স্থিতিশীল করা অনেক কষ্টের। তাই যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার হলো জাতীয় সরকারের সহযোগিতা। তাই স্থানীয় সরকারের নির্বাচন হবে জনগনের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কথা বলছেন, তা হয়তো বিষয়টি না বুঝেই বলছেন। দেশকে সঠিক ও স্বাভাবিক পথে নিতে হলে এ ধরণের হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে সরে আসতে হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে এলে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি ওইসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর হতে হবে। দেশের জনগন তাদের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। স্বৈরাচার আওয়ামীলীগের পতন হলেও তাদের দোসররা এখনও তৎপর রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদেরই সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগন দিশেহারা।

তিনি বলেন, দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, সেইসব ষড়যন্ত্র মোকাবেলায় দলের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের জনগনের সামনে উপস্থাপিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা তুলে ধরেছেন তা জনগনের মাঝে পৌছে দিতে হবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেকোন সমস্যা মোকাবেলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, জনগণ চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগন অবশ্যই বিএনপির প্রতি আস্থা রাখবে এবং সরকার গঠনে সহযোগিতা করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট হারুন অর রশিদ ও আবুল কালাম খান।

এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিমানবন্দরে এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দপুরের কৃতি সন্তান শেখ সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলিম মিন্টু।

পরে তিনি সৈয়দপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন শেখ সাদ কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তাঁকে শেখ সাদ কমপ্লেক্স ও রয়েল ইফা গ্রুপের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর