1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার

জাতীয় পর্যায়ে রত্নাগর্ভা মায়ের সম্মাননা পেলেন সৈয়দপুরের ফরিদা বেগম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৬৭ বার পঠিত
saidpur-12024

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


এবারে বিশ্ব মা দিবসে জাতীয় পর্যায়ে রত্নাগর্ভা মায়ের সম্মাননা পেয়েছেন মোছা. ফরিদা বেগম। সৈয়দপুর শহরের কয়াগোলাহাট দক্ষিণ পাড়ার বীরমুক্তিযোদ্ধা মো.শহিদ উদ্দিনের সহধর্মিনী তিনি।

রবিবার (১২ মে) বিশ্ব মা দিবসে আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড কর্তৃক ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রত্নাগর্ভা মায়ের ওই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী আ, ন, ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে এবারে সাধারণ ও বিশেষ দুই ক্যাটাগরিতে রত্নাগর্ভা ৩৫ জন মাকে সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে সাধারণ ক্যাটারিতে সম্মাননা পেয়েছেন সৈয়দপুরের মোছা. ফরিদা বেগম।

শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়ার বীরমুক্তিযোদ্ধা মো. শহিদ উদ্দিনের সঙ্গে ৫৩ বছর আগে ১৯৭২ সালে বিয়ে হয় তাঁর (ফরিদা বেগম)। পাঁচ সন্তানের জননী ফরিদা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর স্বামী বীরমুক্তিযোদ্ধা মো. শহিদ উদ্দিন সৈয়দপুর পৌরসভার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অস্বচ্ছল পরিবারের একজন আদর্শ মা ফরিদা বেগম অল্প শিক্ষিত হয়েও পরিশ্রম ও সংগ্রাম করে তাঁর পাঁচ সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। বর্তমানে তারা সবাই দেশে ও বিদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

https://lnkd.in/d44HGvdZ

রত্নাগর্ভা ফরিদা বেগমের প্রথম সন্তান মো. ফারুক আহমেদ রংপুর কারমাইকেল বিশ^বিদ্যালয় কলেজ থেকে বিকম (অনার্স) এমকম (হিসাব বিজ্ঞান) ডিগ্রী সম্পন্ন করেন। বর্তমানে তিনি সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন।

দ্বিতীয় সন্তান মো. হুমায়ুন কবীর সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) এমএসএস (সমাজ বিজ্ঞান) ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি পুলিশ সুপার (এসপি) পদে কর্মরত রয়েছেন। অর্জন করেছেন পুলিশের পিপিএম এ্যাওয়ার্ড।

তৃতীয় সন্তান মোছা. সামসুন নাহার নীলফামারী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস,এমএসএস পাস করেন। বর্তমানে নীলফামারী সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

চতুর্থ সন্তান মোছা. নাজমা নাহার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এলএলএম ডিগ্রী লাভ করেন। বর্তমানে উপসচিব পদে অধিষ্ঠিত রয়েছেন।

আর পঞ্চম সন্তান ফয়সাল আহমেদ মাসুম মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ মেশন ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন ইনফরমেশন টেকনোলজি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এসেনশিওর ফেডারেল সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর