1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহর পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর হানা, কয়রায় হাসপাতালে ভর্তি ৫ ডেঙ্গু আক্রান্ত রোগী সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযাননে ৫০ হাজার টাকা জরিমানা, ৩ পাইপলাইন ধ্বংস মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ভারতের নাগরিকত্ব প্রমাণিত, তবুও চাকরিতে বহাল প্রধান শিক্ষক দীপক সাতক্ষীরায় ৫৬ বোতল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা কয়রায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় স্বপনকে নিয়ে কেন্দ্রের স্পষ্ট বার্তা, মুন্সীগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ

টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযাননে ৫০ হাজার টাকা জরিমানা, ৩ পাইপলাইন ধ্বংস

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

টঙ্গিবাড়ী প্রতিনিধি:


মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি অবৈধ ড্রেজারের পাইপলাইন বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়েছে। এ সময় অবৈধভাবে ড্রেজার পরিচালনার দায়ে এক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতলী, বলই ও বালিগাঁও এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের উদ্দেশ্যে স্থাপন করা তিনটি ড্রেজারের পাইপলাইন শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাইপলাইনগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।

এ ছাড়া বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার পরিচালনার অভিযোগে মো. ফারুক কাজী নামে এক ড্রেজার মালিককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে আবাদি জমি, রাস্তাঘাট ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর