1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

টঙ্গীবাড়িতে হযরত ফাতিমাতুজ জাহরা রা. আদর্শ মহিলা মাদরাসা, ইয়াতীম খানা, লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে ৩য় বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্টিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পঠিত
munsigang-5194

লিটন মাহমুদ মুন্সীগঞ্জ::


গত কাল ২৪ শে জানুয়ারি ২০২৪ ইং তারিখ বুধবার রাতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের অন্তর্গত যশলং এ হযরত ফাতিমাতুজ জাহরা রা. আদর্শ মহিলা মাদরাসা, ইয়াতীম খানা, লিল্লাহ বোর্ডিং ও সমাজবাসীর উদ্যোগে মাদরাসা ময়দানে ৩য় বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্টিত হয় ।

উক্ত অনুষ্ঠানে হাজী মোঃ আলমাছ মোড়লের সভাপতিত্বে মাওলানা মিজানুর ইসলাম ও আঃ সোবহান তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বাবু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পরিচালক, মারকাযু ফয়জিল উলুম মাদ্রাসা, সাভার, ঢাকা হাফেজ মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদেকী।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ,পাঁচগাঁও বাইতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মুহতামিম মুফতি মোহাম্মদ আলী বিক্রমপুরী,মাদরাসা দারুত তাকওয়া মহাপরিচালক মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী, বাইতুস সালাম জামে মসজিদ, আশুলিয়া ঢাকা আজাদী, খতিব মুফতি সাইদুল ইসলাম ,যশলং আল-হাবিব কারীমিয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা মুহাম্মাদ বেলায়েত হোসাইন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশলং আল-হাবিব কারীমিয়া মাদ্রাসা সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ সিরাজুল ইসলাম মালত ।

অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন মেহেদী হাওলাদার । উক্ত হযরত ফাতিমাতুজ জাহরা রা. আদর্শ মহিলা মাদরাসা, ইয়াতীম খানা লিল্লাহ বোর্ডিং ও সমাজবাসীর উদ্যোগে ৩য় বার্ষিকী ওয়াজ মাহফিলে এলাকার হাজার হাজার ধর্ম প্রাণ মুসলিম ভাই ও বোনেরা। মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘটে ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর