1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

টঙ্গীবাড়ীতে অটো রিক্সাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পঠিত
deadbody-10777

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাওঁ ইউনিয়নের বনগাওঁ গ্রামে এক অটো রিক্সা চালক গলায় ফাসঁ দিয়ে আত্নহত্যা করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে মর্গে প্রেরণ করেছে।

নিহত ইমরান হাসান (১৮) গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পচার বাজার গ্রামের এরশাদ আলীর ছেলে। সে টঙ্গিবাড়ী উপজেলার বনগাঁও গ্রামের আলমগীর হোসেন এর বাড়িতে ভাড়া থেকে অটোরিক্রা চালাতো।

জানাগছে, গত ৬ মাস আগে সাদিয়া আক্তার (১৫) নামের মেয়েকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে ইমরান। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে মা- বাবার সাথে বসবাস করছিল সে। গত চার আগে থেকে বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে বসবাস করতে থাকে। বুধবার (১৫ জানুয়ারী) তার অটোরিকশার ব্যাটারী নষ্ট হয়ে যায়। অটোরিকশার ব্যাটারী কিনতে সে তার পিতা ও শ্বশুরের কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়। পরে বুধবার রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে স্ত্রী সাথে ঘুমিয়ে পরে সে। তার স্ত্রী সাদিয়া আক্তার (১৫) ঘুমিয়ে থাকার সুযোগে ইমরান হাসান রুমের আড়ার সাথে ওড়না দিয়া গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সকাল ৬টার দিকে তার স্ত্রী সাদিয়া নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ইমরানকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার দিলে আশ পাশের লোকজন এসে ইমরানকে ফাঁসিতে ঝুলতে দেখে। পরে লোকজন পুলিশের জরুরি পরিসেবা ৯৯৯ ফোন দিলে টঙ্গিবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সকাল ১০টার দিকে মর্গে প্রেরণ করা হয়েছে। ওই তরুন আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর