1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

টঙ্গীবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনে সেচ্ছাসেবক লীগ সভাপতির রাস্তা খুঁড়ে ড্রেজারের পাইপ স্থাপন!

  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পঠিত
13050
মুন্সীগঞ্জ  প্রতিনিধি:


মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর যশলং ইউনিয়নের নয়াকান্দি এলাকায় অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনায় দুটি রাস্তা খুঁড়ে নিচ দিয়ে বালুর পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। অবৈধভাবে বালুর পাইপ স্থাপনে সর্বশেষ দুটি সড়ক হুমকিতে থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সড়ক দুটিতে চলাচলে স্থানীয়দের দুর্ভোগ কমাতে উপজেলার যশলং ইউনিয়নাধীন দুটি সড়ক সংস্কারে বরাদ্দের ব্যবস্থা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু। সদ্য সড়ক দুটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। যার ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান হয় এবং সুফল বয়ে আনে।
সদ্য নির্মিত ওই দুটি রাস্তার নিচ দিয়ে যশলং ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানের নেতৃত্বে আশা খান নামের অপর এক অবৈধ বালু ব্যবসায়ী খুঁড়ে ড্রেজার মেশিনের পাইপ বসিয়েছেন। ফলে নয়াকান্দি গ্রামে সদ্য নির্মিত দুটি রাস্তাই হুমকির মুখে পড়েছে।
যদিও সড়কের ওপর থেকে ড্রেজারের পাইপ অপসারণে কিছুদিন পূর্বে অভিযান পরিচালনা করা হলেও কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় শুরু হয়েছে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বাণিজ্য ৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি অর্থে নির্মিত দুটি রাস্তার নিচ দিয়ে খুঁড়ে সুড়ঙ্গ করে বালু উত্তোলনের ড্রেজারের পাইপ লাইন টানা হয়েছে। রাস্তা দখল করে পাইপলাইন নেয়ার বিষয়ে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে কৃষিজমি ও রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে পাইপলাইন নিয়ে রমরমা ব্যবসা করছে স্থানীয় প্রভাবশালী দুই বালু খেঁকো।
এ ব্যাপারে  অভিযুক্ত স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান দেওয়ান রাস্তাটি নিচ দিয়ে বালু উত্তোলনের পাইপ বসানোর বিষয়টি স্বীকার করে বলেন, গর্তের উপর দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে।
অপর অভিযুক্ত আশা খানের সাথে কথা বলার জন্য কয়েকবার তার ব্যবহৃত মোবাবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
নাম প্রকাশের অনিচ্ছুক এলাকাবাসীর অনেকেই জানান, উপজেলা প্রশাসনের কঠিন পদক্ষেপের মুখেও কোন শক্তিবলে স্থানীয় ওই দু প্রভাবশালী কীভাবে তাদের অবৈধ ব্যবসা পরিচালনা করছেন তা জানানেই তাদের, তবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের সহযোগীরা এখনও দম্ভের সাথে টিকে থেকে প্রভাব বিস্তার করে চলেছেন, তাই নানা ভয়ে তারা কিছুই বলেননা।
এব্যাপারে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম সর্দার বলেন, অভিযোগ পেয়ে সরজমিনে রাস্তা পরিদর্শনে গিয়ে মিজান দেওয়ান ও আশা খান এর নেতৃত্বে ডেজারের পাইপ বসাতে রাস্তা খোঁড়ার সত্যতা দেখেন তিনি। ওই সময় ঘটনাস্থলে আশা খান উপস্থিত ছিলেন। এসময় তিনি জনগণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা ও রাস্তার ক্ষতির দায়ভারের বিষয়টি কে নিবে এমন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর না দেওয়ায় বিষটি দুপুরেই ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু’কে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
এ ব্যাপারে যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু বলেন, বিষটি সম্পর্কে আমি অবগত নই। রাস্তা খনন করে পাইপ স্থাপন করা হয়ে থাকলে যারা এটা করেছে তাদেরকে রাস্তা মেরামতের জন্য বলা হবে।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।
সর্বশেষ অবৈধ পন্থায় বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাকারী অভিযুক্ত স্থানীয় দু’ প্রভাবশালী বালু খেঁকোর বিরুদ্ধে উপজেলা প্রশাসন ঠিক কী ব্যবস্থা নিবেন সেটাই এখন স্থানীয়দের দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর