শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::
খুলনার ডুমুরিয়ায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি মৎস্য চাষীদের মাঝে মাছ চাষের উপকরণ সামগ্রী বিতরন করা হয়েছে।রবিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের সামনে ২০২২-২৩ অর্থবছরে এ উপকরণ সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক, সম্প্রসারন কর্মকর্তা এনএটিপি-২ মো: আব্দুল কাদের, ক্ষেত্র সহকারি এনএটিপি-২ অনুপ কুমার মন্ডলসহ অন্যান্যরা।
ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নে ২৮ টি সিআইজির প্রতিটিতে ২০ জন করে মোট ৫৬০ জন চাষি প্রকল্পের আওতায় মাছ চাষের জন্য নিয়মিত উপকরনসহ পরামর্শ পাচ্ছেন। এময় জানানো হয় ২০২২-২৩ অর্থবছরে ১৪ জন চাষি মাছ চাষের উপকরন পোনা ও পিলেট ফিড পেয়েছেন।
উল্লেখ্য উপজেলায় সিআইজি চাষির শতকরা ৫৫ ভাগ নারী। ইতোমধ্যে তাদের সফলতার খবরও আসছে নিয়মিত।