ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা রবিবার (১৬ অক্টোবর) শেষ হয়েছে।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ জন কৃষক কৃষাণীদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় ব্রি/বিনা কর্তৃক উদ্ভাবিত আমন ধানের জাত, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা বসতবাড়ি ভিত্তিক ফল বাগান স্থাপন কলাকৌশল ও ব্যবস্থাপনা প্রযুক্তি উৎপাদন বিষয়ে কৃষকরা জ্ঞানলাভ করেন।
রবিবার শেষ দিনে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, খুলনা জেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত জামিল, সরকারি কৃষি সম্প্রসারণ অফিসার বৈদ্যনাথ সরকারসহ অন্যান্যরা।
এরআগে শনিবার কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিনসহ অন্যান্যরা উপস্থিত থেকে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন।