শেখ মাহতাব হোসেন,(ডুমুরিয়া):
খুলনার ডুমুরিয়ার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৫৫১.৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার মোট ৩২ টি প্রাতিষ্ঠানিক পুকুরে এই পোনা মাছ
অবমুক্ত করা হয়।
তার মধ্যে উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর মৎসবীজ উৎপাদন খামার, ডুমুরিয়া থেকে অন্যান্য প্রতিষ্ঠান তাদের জন্য নির্ধারিত পোনামাছ গ্রহণ করেন।
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তীেউপস্থিত থেকে উক্ত পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুটুদিয়া ইউনিয়নের প্রশাসক সরদার মোঃ জাহিদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবা সুলতানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির
হোসেন, সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালা ,ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম ও রাজিব হাসান, উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম,
টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে সরকারি কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার বলেন, “মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান বলেন, মৎস্য বিভাগ ডুমুরিয়া অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। তাছাড়া ডুমুরিয়া একটি বৃহৎ উপজেলা। আজকের পোনামাছ অবমুক্তির ফল স্বরূপ আগামীতে এ উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে একটি বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।