1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬ কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব সৈয়দপুরে সিলগালাকৃত গোডাউন থেকে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিকের উর্ধ্বতন কর্তৃপক্ষ  সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে কারাগারে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

ঢাকাস্থ সৈয়দপুর সমিতির কমিটি গঠণ আহবায়ক কাজী আরিফ, সদস্য সচিব আখেরুজ্জামান

  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৬৮ বার পঠিত
saedpur-13395
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

দলমত নির্বিশেষে একে অপরের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলাসহ ঢাকাস্থ সৈয়দপুরবাসীকে একত্রিত করতে ঢাকায় গঠন হওয়া সৈয়দপুর সমিতি নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

এতে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কাজী আরিফকে আহবায়ক, মো. আখেরুজ্জামান শাহ সদস্য সচিব এবং মো. আবু আল মামুনকে অর্থ ও দপ্তর সচিব করে গঠন করা হয়েছে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

এ উপলক্ষে গত ১০ অক্টোবর (শুক্রবার) ঢাকার মোহামদপুরের অন ফায়ার রেস্টুরেন্টে সংগঠনের ১০ম সভায় গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক কাজী আরিফ। সদস্য সচিব মো. আখেরুজ্জামান শাহ্‌ ও সদস্য মো. সাজ্জাদুর রহমান রুপম ও মো. শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় পরিচিতি সভায় ঢাকায় বসবাসকারী সৈয়দপুরের বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা দলমত নির্বিশেষে ঢাকায় থাকা সকল সৈয়দপুরবাসীর সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন। তারা বলেন, আমরা একে অপরের আপনজন হয়ে থাকতে চাই। এজন্য সৈয়দপুর সমিতির কার্যক্রমকে আরও বেগবান করতে হবে, যাতে আমরা বিপদে আপদে সকলের পাশে থাকতে পারি। বক্তাদের এমন বক্তব্যে সকলের সম্মতিতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঢাকায় বসবাস করা সৈয়দপুরবাসীর বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. উলফাত হোসেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক ড. শাহ মো. আমির আলী আজাদ, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার ও পরিচালক সাংবাদিক রেজানুর রহমান, পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক জিএম মো. আব্দুল আল মাসুদ, ডিবিবিএল এর ডিএমডি ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন, বিটিআরসি’র ডিজি মো. মেহেদী উল শহীদ প্রবাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সচিব শীলাব্রত কর্মকার, জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল মুয়ীদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. কামরুল হুদা, সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম মো. মোয়াজ্জেম হোসেন, সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর স্বপন, ডা. তৌফিকুল হাসান রকি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. রবিউল আউয়াল রবিসহ বিশিষ্টজনেরা।

আলোচনা শেষে ঢাকাস্থ নবগঠিত সৈয়দপুর সমিতির আহবায়ক কমিটির সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

২৩ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক হয়েছেন কাজী আরিফ, সদস্য সচিব মো. আখেরুজ্জামান শাহ, অর্থ ও দপ্তর সচিব মো. আবু আল মামুন, সদস্যরা হলেন যথাক্রমে – মো. শাহিদ হোসেন, ডা. হারুনুর রশিদ শাহীন, মো. গাউসুর রহমান বুলবুল,
মো. সোহেল রানা, মো. বাবুল হোসেন, মো. আব্দুল মতিন, মো. আলী ইমরান, মো. আবু সুফিয়ান, কাজী মো. শাখাওয়াত হোসেন মিশু, মো. হাসান কবির শিপন, মো. সাজ্জাদুর রহমান রুপম, মো. শফিকুল ইসলাম, মো. এ.কে.এম সাজ্জাদ হোসেন,
মো. রেজওয়ানুল বারী বাবু, মো. ফিরোজ হোসেন, মো. মিজানুর রহমান বাপ্পী, মো. মাহমুদ তপু, মো. আহসান হাবীব বাপ্পী, এ্যাড. মো. ফেরদৌস মানিক ও মো.আকতারুল ইসলাম।

উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর ঢাকার শ্যামলী ইউরাইব ক্যাম্পাসে সৈয়দপুর সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের ৭ম সভায় ওই কমিটি গঠণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর