1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ শার্শায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত সৈয়দপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আধুনিক নাগরিকসেবা নিশ্চিতে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার কয়রায় জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত
du-10669

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি ডিনস কমিটির একাধিক সদস্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিন ঢাকা পোস্টকে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করে তা উপ-উপাচার্য (প্রশাসন) ম্যামের কাছে পাঠানো হয়েছে। দু-একদিন পরে চূড়ান্ত সিদ্ধান্ত অফিসিয়ালি জানানো হবে।

জানা গেছে, গত বছরের ন্যায় এবারও চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চারুকলা অনুষদ।

চারুকলা অনুষদ ব্যতীত অন্য তিন অনুষদের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর