1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

ঢাকা-১৭ : মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জি এম কাদের

  • প্রকাশিত : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত
g.m-kader-4016

ঢাকা-১৭ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দিয়েছেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জি এম কাদেরের মনোনয়ন পত্র প্রত্যাহার জমা দেওয়া হয়।

অন্যদিকে ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাতকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

জমাদান শেষে রাজ্জাক খান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রংপুর-৩ আসনে নির্বাচন করেন। এজন্য ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এদিকে ঢাকা-১৩ ও ঢাকা-১৪ আসন থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে জাপা। এই দুই আসনে নির্বাচন করার কথা ছিল জাপার সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম সেন্টু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন বণ্টন নিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে চার দফা বৈঠক করে আওয়ামী লীগ। যদিও এসব বৈঠকে আসন বণ্টনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দল।

রোববার সকালে আওয়ামী লীগের একটি সূত্র দলটির ৩৭ আসনে দেওয়া প্রার্থীকে প্রত্যাহারের বিষয়টি জানায়। এর মধ্যে জাতীয় পার্টিকে ২৬টি আসন, ১৪ দলকে ৭ আসন ও অন্যান্য দলের জন্য ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ (১৭ ডিসেম্বর)। এদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

১৯৯৬ সালে জাপার সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০৮ থেকে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচন পর্যন্ত দুই দলের মধ্যে আসন ভাগাভাগি হয়েছে। এবার জাপা আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত আসন বণ্টন করতে সম্মত হয় উভয়পক্ষই।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর