1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

ঢাবিতে আপাতত সকল প্রকার রাজনীতি বন্ধের ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত
du-10362

দীপ্তনিউজ২৪.কম ডেস্ক::


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে পারবে কি-না সেই বিষয়ে আলোচনা হয়নি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মিটিং শেষে এক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, জরুরি এই সিন্ডিকেট মিটিংয়ে শুধু রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আলোচনা করা হয়। সিন্ডিকেটের এক সদস্য বলেন, আজকে জরুরি সিন্ডিকেট মিটিং-এ ক্যাম্পাসের ভেতরে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ছাত্র-শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে পারবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন আলোচনা হয়নি। প্রসঙ্গত, জরুরি সিণ্ডিকেট মিটিং রাত ৭টায় শুরু হয়ে ৯টায় শেষ হয়। আজকে সিন্ডিকেটে শুধু রাজনীতি নিষিদ্ধের ব্যাপারেই আলোচনা করা হয়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর