1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

ঢাবির রাস্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.স.ম. আলী রেজা বিজয় একাত্তর হলের প্রভোস্ট নিযুক্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত
dr.s.m.-ali-reza-10141

নিজস্ব প্রতিবেদকঃঃ

খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স. ম আলী রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) নিযুক্ত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ড.স.ম. আলী রেজা ১৯৯১ সালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির থেকে পরীক্ষা দিয়ে যশোর শিক্ষাবোর্ডে মেধা তালিকায় স্থান নিয়ে (বোর্ড স্টান্ড) মাধ্যমিক ও কপিলমুনি কলেজ থেকে ১৯৯৩ সালে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেনি নিয়ে স্নাতক ও প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

অধ্যাপক ড. স. ম. আলী রেজা জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপানের রিক্কিও বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ও জাপান ফাউ-েশন ফেলোশিপের অধীনে পোষ্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ড. রেজা’র পিতা মরহুম আব্দুল হামিদ সরদার একজন আদর্শবান স্কুল শিক্ষক ছিলেন। তার রত্নগর্ভা মা লতিফা খানম একজন সুগৃহিনী।

এদিকে প্রফেসর ড. স. ম. আলী রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন, অনলাইন দৈনিক দীপ্তনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক শেখ দীন মাহমুদ।

দীপ্ত নিউজ/ এসকে-ডি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর