1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার

তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক : পাপন

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

দীপ্ত নিউজ ক্রীড়া ডেস্ক::

বৃহস্পতিবার দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে তামিম ইকবাল আকষ্মিক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তবে সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো প্রতিক্রিয়া না দেখালেও পরে জানা যায় ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তারা রাতে জরুরি সভায় বসবেন ।

এরপর রাজধানীর একটি হোটেলে রাত ১০টা নাগাদ মিটিং শুরু হয়ে চলে দুই ঘণ্টাব্যাপী। এরপর দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পরেই গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতেই তামিমের আচমকা এমন সিদ্ধান্ত নিয়ে বললেন অপ্রত্যাশিত।

পাপন বলেন, তামিমকে আমি ম্যাসেজ পাঠিয়েছি। এখন পর্যন্ত সে আমার ম্যাসেজের উত্তর দেয়নি। আমরা তার উত্তরের জন্য অপেক্ষা করব। আমরা চাই তামিম ইকবার তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক।

এছাড়া চলমান আফগানিস্তান সিরিজে তামিম ইকবালের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ভাইস ক্যাপ্টেন বলে জানান নাজমুল হাসান পাপন।

তিনি আরও বলেন, তামিম ইকবাল আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এজন্য আমরা তার উত্তরের জন্য অপেক্ষা করব। তবে আমরা চাই যে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক। যদি সে ফিরে না আসে তাহলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে।

পাপন বলেন, ‘আমাদের জন্য একেবারেই…অবাক হয়েছি, অপ্রত্যাশিত ছিল। ম্যাচের তিনদিন আগেই তামিমের সঙ্গে কথা হয়েছে। গতকাল ম্যাচ শুরুর আগেও কথা হয়েছে। আমার পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।’

এমনকি তামিম বিসিবি সভাপতি পাপনকে বলেছিলেন বিশ্বকাপ ছাড়াও পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবেন, ‘পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকবে সে বলেছিল। এছাড়া মাশরাফি, সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক এই সিনিয়র পাঁচজন ক্রিকেটার না থাকলে এই জায়গায় বাংলাদেশ আসতো না। আমি সবসময় বলেছি আমাদের বেস্ট ওপেনার তামিম। বেস্ট ব্যাটার মুশফিক। বেস্ট খেলোয়াড় সাকিব। সবসময় বলেছি আমি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর