1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

তারেক রহমানের ৩১ দফা জনগনের সামনে তুলে ধরতে সৈয়দপুরে মহিলা দলের লিফলেট বিতরণ 

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
10866
সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি:


সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের উদ্যোগে ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে ।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে ওই কার্যক্রম শুরু করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী বলেন, আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগনের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট সত্বা ও জাতীয় সমন্বয় কমিশন গঠণ,অবাধ, সুষ্ঠু  ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুঃনপ্রবর্তন সহ ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের বারোটা বাজিয়ে গেছে। লাখ লাখ,কোটি টাকা বিদেশে পাচার করে অর্থনীতির চাকা বন্ধ করেছে। ফলে তাদের বিচার বাংলার মাটিতেই করতে হবে। তাদের সকল দূর্নীতি বিচার দেশের মাটিতেই করতে হবে। এজন্য বিএনপির পতাকাতলে দেশবাসীকে আসার আহবান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা জনগনের মাঝে তুলে ধরতে দলের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী। পরে গুরুত্বপূর্ণ সড়কসহ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক পৌর কাউন্সিলর ইয়াসমিন পারভিন, জেলা মহিলা দলের সভাপতি রওনক আফজাল রেনু, সাধারণ সম্পাদক রুপা বেগম, সিনিয়র গুলশান আরা বাবলী, সহ সভাপতি সখিনা বেগম, সাংগঠনিক সম্পাদক শবনম খাতুন,সহ দপ্তর সম্পাদক মোমেনা খাতুনসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর