1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মণিরামপুরে অসুস্থ বিএনপি নেতা হাশেম আলীর শারীরীক খোঁজখবর নিতে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান মিন্টু লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বৃক্ষরোপন, চারা বিতরণ তালায় বাবার সাথে পরীক্ষা দিতে যাওয়ার পথিমধ্যে বাস চাপায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু আশাশুনিতে র‍্যাবের অভিযানে ১৩ লক্ষ টাকার অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী বিনষ্ট! কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অন্ধ ঘোড়ার আশ্রয়দাতা কলেজ ছাত্রের পাশে দাড়ালেন হুইপ রকিবুল ইসলাম বকুল নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল আওলাদ হোসেনের মরদেহ, গ্রেফতার ৪ অনুমোদন পেল নতুন ৩ উপজেলা ও ১ থানা  বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! সাতক্ষীরায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ সার ও চারা বিতরণ

তালায় বাবার সাথে পরীক্ষা দিতে যাওয়ার পথিমধ্যে বাস চাপায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পঠিত
16903

নিজস্ব প্রতিবেদক:


সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল সরদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনায় নিহতের বাবা কানাই লাল সরদারও আহত হয়।

বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শাহপুর বাজার ব্রাক মোড় এলাকায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে।

নিহত কুশল সরদার খলিলনগর ইউনিয়নের নলতা সরদার পাড়ার কানাই লাল সরদারের ছেলে ও তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

নিহতের পিতা কানাই লাল সরদার জালালপুর ইউনিয়নের রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহতের মা উপজেলার হাতবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা ডুমুরিয়া উপজেলার চুকনগরে বসবাস করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে কানাই লাল সরদার মোটরসাইকেলে যোগে চুকনগর থেকে ছেলে কুশলকে নিয়ে তালায় আসছিলেন। পথে শাহপুর বাজার ব্রাক মোড় এলাকায় পৌছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯ নম্বরের খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল সরদার ছিটকে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার বাবা কানাই লাল সরদারও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।

প্রত্যক্ষদর্শী ফেরদৌস রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত কানাই লাল সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত কুশলের বন্ধুরা জানান,আজ তাদের স্তুরের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে।কুশল প্রতিদিন তার বাবার মোটরসাইকেল করে স্কুলে আসে।আজকেও তার বাবার মোটরসাইকেল করে আসার পথে শাহপুর বাজার ব্রাক মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে মৃত্যুবরন করেন।তার এই আকাল মৃত্যুতে সহপাঠীরা গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর