1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

দিনাজপুর জেলার সেরা ভ্যাটদাতা ফুলবাড়ী গুপ্তা প্লাইউডের এমডি আনন্দ গুপ্ত

  • প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ বার পঠিত
Phulbari-Dinajpur-News-3958

‌মোঃ আল হেলাল চৌধুরী, (ফুলবাড়ী) দিনাজপুর::


২০২১-২২অর্থ বছরে উৎপাদন ক্ষেত্রে দিনাজপুর জেলার সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত।

রোববার (১০ডিসেম্বর) মূসক দিবস ও মুসক সপ্তাহ উপলক্ষে সেরা ভ্যাট দাতা হিসেবে আনন্দ কুমার গুপ্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রংপুর বিভাগীয় কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর এর সম্মেলন কক্ষে সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী দের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এ ক্রেস্ট প্রদান করেন।

সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. নাহিদা ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি (পলি)।

অনুষ্ঠানে সেরা ভ্যাট দাতা আনন্দ কুমার গুপ্তসহ বিভিন্ন ক্যাটাগরিতে রংপুর বিভাগে মোট ১১ ভ্যাট দাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর