1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার ইরানের ‘নতুন রণকৌশল’ অচেনা পরিস্থিতির মুখে ফেলবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সৈয়দপুর পৌর এলাকার রাজস্ব বৃদ্ধি বিষয়ক কর্মশালা জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : প্রধান তথ্য কমিশনার সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পাইকগাছায় পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় আটক ৮ পাইকগাছায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগ, অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আদালতের রায়-ডিক্রি পেলেও জমির দখল পাচ্ছে না মালিক! শারদীয় দুর্গা উৎসবে খুলনার ৮ জেলায় এসআরবি’র তিন স্তরে নিরাপত্তা

দীর্ঘ দিন ক্যানসারের সাথে লড়াই করে ফিরলেন ঐন্দ্রিলা

  • প্রকাশিত : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১২৯ বার পঠিত
জনপ্রিয় নাট্যশিল্পী ঐন্দ্রিলা ফিরলেন ক্যান্সারের সাথে লড়াই করে

‘জিয়ন কাঠি’ ধারাবাহিক নাটকের নায়িকা ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। ফের পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জি বাংলা অরিজিনাল ফিল্ম ‘ভোলে বাবা পার করেগা’-তে অভিনয় করছেন ঐন্দ্রিলা। ক্যানসার থেকে সেরে ওঠার পর এটিই হচ্ছে তার প্রথম সিনেমা। দীর্ঘদিন পর ফেরা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সমস্ত মন-প্রাণ দিয়ে এটাই চেয়েছিলাম। সেটাই হচ্ছে। আনন্দ যেন ধরে রাখতে পারছি না।’

ক্যানসার আক্রান্ত হওয়ার পর অনেকবার কেমোথেরাপি দিতে হয়েছে। এখনো মাথার চুল ছোট। তবে এ নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। নায়িকা বলেন, ‘ভেবেছিলাম, ছোট চুল নিয়ে সমস্যা হতে পারে। হয়তো পরচুলা পরতে হবে। পরিচালক অভিমন্যু মুখার্জি আশ্বস্ত করেছিলেন, পর্দায় আমাকে আমার মতোই দেখাবেন তিনি।’

সিনেমাটিতে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। ঐন্দ্রিলা বলেন, ‘বাস্তবেও অনির্বাণদা অনেক ভালো। তিনি এতো বড় অভিনেতা অথচ মাটির মানুষ। তার সঙ্গে অভিনয় করে ভীষণ তৃপ্তি পেয়েছি।’

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর