- আশাশুনি প্রতিনিধি, সাতক্ষীরা ::
দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর বিরুদ্ধে করা ষড়যন্ত্র মূলক ভুয়া মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপর ২ টায় আশাশুনি কৃষি ব্যাংক সড়কে উপজেলা আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আশাশুনি উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক নওরোজ পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশাশুনি আঞ্চলিক প্রেসক্লাবে আহবায়ক জি এম আল ফারুক, সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, আলী নেওয়াজ, সোহরাব হোসেন, রাবিদ মাহমুদ চঞ্চল, মোস্তাফিজুর রহমান, মুকুল শিকারী, এম এম সাহেব আলী, ডাঃ শাহজাহান হাবীব, সমীর রায়। এসময় উপস্থিত ছিলেন ফায়জুল কবীর, ইলিয়াস হোসেন, জগদীশ চন্দ্র সানা, মোসাদ্দেক হোসেন, হাবিবুল্লাহ বিলালী, রুহুল আমিন মোড়ল, মফিজুল ইসলাম লিংকন, ডাঃ আব্দুল মাজেদ প্রমুখ।
বক্তারা দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।