1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪১৮ বার পঠিত
munsigang-11856

নিজস্ব প্রতিবেদক ::

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার কার্যালয়ে সম্পাদক মণ্ডলী গঠিত হয়।

৭ সদস্য বিশিষ্ট সম্পাদক মণ্ডলীর প্রধান সম্পাদক হিসেবে মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটকে নির্বাচিত করা হয়।

সম্পাদক মণ্ডলীর মধ্যে রয়েছেন দৈনিক ইনকিলাব ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি এডভোকেট মো. মঞ্জুর মোরশেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক খবরের জেলা প্রতিনিধি আতিকুর রহমান টিপু, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুল ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মমিন বিশ্বাস।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মো. ইকবাল হোছাইন (আশরাফ ইকবাল) বলেন মুন্সিগঞ্জের পাঠকপ্রিয় পত্রিকাটি অল্পদিনে জেলাবাসীর মন জয় করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হবে। এক ঝাঁক তরুণ, মেধাবী, শিক্ষিত ও উদ্যমী সাংবাদিক নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।

তথ্যবহুল নিউজ, ফিচার, প্রতিবেদন, সমাজের নানাবিধ সমস্যা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরেছে পত্রিকাটি। এটি নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। কোন দল অথবা গোষ্ঠী কিংবা কোন ব্যক্তির স্বার্থের কাছে মাথা নত করবে না। এই অঙ্গীকারে অবিচল থেকে এগিয়ে যাবে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।

স্থানীয় প্রশাসন সুধী সমাজ সবসময় পত্রিকাটির সাফল্য কামনা করে নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা করে আসছেন।

পত্রিকাটি নিয়মিত অনলাইনে সংবাদ আপডেট ও দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ পৌঁছে দিচ্ছে। প্রশাসনের আরো সহযোগিতা পেলে সহজেই এর কাঙ্খিত লক্ষ্যে পেীঁছে যাবে বলে আশা রাখি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর