1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের ১৯ ঘন্টা পর লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পঠিত
munsigang-16219
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো: রাকিব (১৫) নামে এক কিশোর নিখোঁজের ১৯ ঘন্টা পর লাশ উদ্ধার । বুধবার সকাল ৯ টার সময় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে তিন বন্ধুর সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাকিব।

নিখোঁজ রাকিব সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামে ভাড়াটিয়া সৌদি প্রবাসী শাহাদাত মাতবরের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তিন বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়ে যায়। ১৯ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবরি দল মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মৃত দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর