1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

নীলফামারী- ৪ আওয়ামী লীগসহ দুইজনের প্রার্থীতা প্রত্যাহার

  • প্রকাশিত : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত
ec-4014

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে আসন নিয়ে সমঝোতা হওয়ায় নীলফামারী-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকনও তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। রবিবার ( ১৭ ডিসেম্বর) নীলফামারী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন তারা।

বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তাদের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

ওই দুই প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করায় নীলফামারী -৪(সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনে চূড়ান্ত প্রার্থী থাকলো ৭ জন।

এরা হলেন – বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল ( জাপা),সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন (আ’লীগ- স্বতন্ত্র) আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক (জাপা-স্বতন্ত্র), আজিজুল ইসলাম জাসদ (ইনু), ড. আব্দুল্লাহ আল নাসের (তৃণমুল বিএনপি),বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার (ন্যাপ-ভাসানী), সাজেদুল করিম (বিএনএম)। জানা যায়, দফায় দফায় আলোচনা এবং অনেক নাটকীয়তার পর শেষ মূহুর্তে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন নিয়ে সমঝোতা হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন বাবুল প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়েছে। ফলে নীলফামারী-৪ সহ অন্য ২৫ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী রইল না। তবে ওইসব আসনে স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীদের সাথে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে হবে জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থীদের। নীলফামারী- ৪ আসনে জাতীয় পার্টি প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলকে নির্বাচনের মাঠে এবার কঠিণ লড়াইয়ে থাকতে হবে। কারণ এ আসনে রয়েছে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেয়া দুজন হেভিওয়েট প্রার্থী। এদের একজন হলেন মোখছেদুল মোমিন (আ’লীগ-স্বতন্ত্র) ও আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক (জাপা-স্বতন্ত্র) তারা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বাকি যে কয়েকজন প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত তাদের কোন তৎপরতা দেখা যায়নি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর