1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার

পদ্মা সেতুতে পেঁয়াজবাহী ট্রাক উল্টে ৩ জন আহত

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৫০ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ফরিদপুর থেকে আসা ঢাকাগামী ট্রাক উল্টে ৩ জন আহত হয়েছেন। পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে যায়। তবে এতে সেতুর কোনো ক্ষতি হয়নি। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন আহত হয়েছেন। তবে সেতুর কোনো ক্ষতি হয়নি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর