1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস চিকিৎসার খরচ যোগাতে সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া সেই আত্তাপের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতা এনামুল মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান পদ্মায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ ডুমুরিয়ায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা খুলনার প্রথম নারী জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত পদ্মা সেতুতে রেললাইনে চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানে ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধে হুথিদের যোগদানে পাল্টে যাচ্ছে খেলা?

পদ্মা সেতুতে রেললাইনে চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত
padma-setu-16198
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

পদ্মা সেতু-এর রেললাইনে নাট চুরির ঘটনা ঘটেছে, যা ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুর রেল ব্রিজের ৩৭ নম্বর পিলারের কাছে ওপরে ওঠার একটি সিঁড়ি রয়েছে। সিঁড়ির কিছু অংশ পর্যন্ত ওঠা গেলেও পরবর্তীতে লোহার গেট ও গ্রিল দিয়ে পথটি বন্ধ করে রাখা হয়েছে।

তবে এ নিরাপত্তা ব্যবস্থার মাঝেও দুর্বৃত্তরা রেললাইনের বেশ কিছু নাট খুলে নিয়ে গেছে। এছাড়া ড্রেনের ওপর স্থাপিত লোহার গ্রিলের কিছু অংশও চুরি করা হয়েছে। এতে সেতুর ওপর দিয়ে চলাচলরত ট্রেনগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা কিম্যান ফারুক হোসেন বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে চুরি প্রতিরোধে পাহারা দেওয়া। ঈদের আগে চুরির অভিযোগে আমরা দুই ব্যক্তিকে আটক করে রেল পুলিশের কাছে হস্তান্তর করেছি। তবে ২৭ নম্বর বক্সপিলারের ভেতরে প্রবেশের কোনো সুযোগ আমাদের নেই। এটি তালাবদ্ধ থাকে এবং চাবিও আমাদের কাছে নেই।

এ বিষয়ে যোগাযোগের জন্য বাংলাদেশ রেলওয়ে-এর ওয়েবসাইটে দেওয়া অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), ঢাকার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তা রিসিভ হয়নি।
স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর নিরাপত্তা জোরদার না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর