1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

পাইকগাছায় ইউপি চেয়ারম্যান মান্নানের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১০৩ বার পঠিত
paikgacha-press-confarence-.10033
ছবি: পাইকগাছায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখছেন বিপ্রদাশ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::


পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মান্নান গাজীর বিরুদ্ধে ধর্ষন, জমি জবরদখল সহ বিভিন্ন অভিযোগ তুলে এক হিন্দু পরিবার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদিক সম্মেলন করেছে।

রোববার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে হাজির হয়ে উপজেলা সোলাদানা ইউনিয়নের নায়েবখালি গ্রামের ভুক্তভোগী পরিবারের বিপ্রদাস সরদার সংবাদিক সম্মেলনে তার লিখিত বক্তব্যো বলেন, উপজেলার ৫ নং সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাইয়েরা ভূমিদস্যু ও নারী লিপ্সু। তাদের হাত থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ রেহায় পায়না। আঃ মান্নান গাজীর চিংড়ি ঘেরে আমার জমি রয়েছে। আমার স্ত্রীকে ২০১৬ সালের হারি টাকা নেয়ার জন্য তার মৎস্য হ্যচারীতে যেতে বলে। আমার স্ত্রী হারির টাকা নিতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। আমার স্ত্রী যাতে কাউকে না বলে সেজন্য তার লোকজন দিয়ে চাপ সৃষ্টি করে। এক পর্যায় আমি আমার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাই। তাদের বিরুদ্ধ মামলা করতে সাহস পাইনি।

এরপর ২০১৯ সালে আমি পরিবারসহ বাড়িতে আসি। ওই বছর ১০ মার্চ মান্নান গাজীর ছোট ভাই আমার প্রতিবন্ধী মেয়েকে অপরণ করে তাদের মৎস ঘেরের গোলবাগানে নিয়ে ধর্ষন করে ফেলে রেখে যায়। এছাড়াও তার আরেক ভাই আসলাম গাজী আমার বোনকে জোরপূর্বক আমার বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ করে এবং এ ঘটনায় জানাজানি হলে আমার পরিবারসহ সবাইকে খুন জখমের ভয়-ভীতি অব্যাহত রাখে। পরে আমার বোনকে অন্যতরে বিযে দেই।বিয়ের এক বছর পর আমার বোনকে পুনরায় তার স্বামীর বাড়ি থেকে আসলাম বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আবার ধর্ষণ করে। এক পর্যায় আসলাম আমার বোনকে অন্য একটি মুসলমান ছেলের সাথে বিয়ে দিয়ে এলাকার বাহিরে পাঠিয়ে দেয়। আমি ও আমার পরিবার চেয়ারম্যান মান্নান গাজী ও তার ভাইদের কাছে জিম্মি হয়ে হয়রানি ও নির্যাতনের স্বীকার। আমি প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করছি।

দীপ্ত নিউজ/গফুর/এসকে-ডি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর