1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

পাইকগাছায় ছাত্রলীগের ব্যানারে ধর্মঘটের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের গেটে তালা!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত
tala-17917
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ব্যানার প্যানা-ব্যানার সেটে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চলমান এমন কর্মকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌছে গেটের তালা ভেঙ্গে ঐ ব্যানার অপসারণপূর্বক তা জব্দ করেছে।

সর্বশেষ ঘটনায জানানো হয় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গড়ইখালীর শহীদ আবু ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটকে ছাত্রলীগের নামে ব্যানার টানিয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তাৎক্ষণিক তা নিশ্চিত হওয়া যায়নি।

tala-17918

ঘটনার পরপরই কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে ক্যাম্প পুলিশের এসআই খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে গেটের তালা ভেঙে দেন। এ সময় তিনি সেখানে টানানো ব্যানারটি সংরক্ষণ করেন।

এদিকে রাতের আঁধারে শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার গুপ্ত ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া নিয়েও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারা কি উদ্দেশ্যে এসব গুপ্ত ঘটনার জন্ম দিচ্ছে তা তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি উঠেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের শণাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে বলে জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর