পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::
পাইকগাছায় জমির ইজারা নিয়ে লীজ; মেয়াদ শেষে জমির দখল না ছেড়ে উল্টো জমির মালিক সেজে জবরদখলের অভিযোগে পাইকগাছা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমি মালিকের পক্ষে উপজেলার সোলাদানা ইউনিয়নের গোলবুনিয়ার উজ্জ্বল কান্তি সরকার।
রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় তিনি ঐ সংবাদ সম্মেল করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার খাটুয়ামারী গ্রামের রুহুলামীন সরদার, কালাম সরদার, তাদের নিকট থেকে ঘেরের ইজারা চুক্তি নিয়ে জমির মালিক বনে গেছে। তাদের লীজ চুক্তির মেয়াদ শেষ হলেও পেশি শক্তি ও ক্ষমতা বলে তারা আমাদের রেকর্ডীয় জমিতে জোরপূর্বক দখলে রাখার অপচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, তারা পৈত্রিক সুত্রে ঐ জমির মালিক। সর্বশেষ জরিপে তাদের নামে চুড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। এর আগে এ জমি ভিপি তালিকাভুক্ত হলে সরকারের বিরুদ্ধে মামলা করেন তারা। মামলায় দেওয়ানী আদালত ভিপি তালিকা অবৈধ ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।
এ বিষয় বিভিন্ন দপ্তরে একাধিকবার শালিশ বৈঠক হলেও কালাম সরদার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার নিজিস্ব ক্ষমতাবলে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক অবৈধ দখলে রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন। তারা জমির বৈধ মালিকানা দাবি করে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার বলেন, প্রতিপক্ষ উজ্জ্বল গংরা যে জমি দাবী করছে সে জমি আমার ঘেরের ভিতর না। আমি প্রতিপক্ষের জমিতে ঘের করি না।