- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
পাইকগাছা উপজেলা তাঁতি দলের আহ্বায়ক ও দুঃসময়ের পরীক্ষিত কান্ডারী টি এম শিমুলকে তদন্ত ছাড়াই বহিষ্কার করা হয়েছে, সিদ্ধান্ত পূণর্বিবেচনার দাবিসহ ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ জোরালো হচ্ছে।
স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, কর্মীদের ঐক্যবদ্ধ রেখে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এক সময়ের পরিচিত মুখ টি এম শিমুলকে কোনো ধরনের তদন্ত, কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয়েছে দাবি করেছেন, দলের তৃণমূলের নেতা-কর্মীরা। এমনকি ঘটনায় তাদের মধ্যে ক্ষোভ জনঅসন্তোষের পাশাপাশি হতাশার সৃষ্টি হয়েছে।
একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত সংগঠককে আকষ্মিক বহিষ্কারে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তাই হতাশা ও ক্ষোভ সঞ্চার হয়েছে। এতে সংগঠনের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে টি এম শিমুল দলের জন্য সার্বক্ষণিক মাঠে ছিলেন এবং সাধারণ কর্মীদের সাহস জুগিয়েছেন। তার মতো একজন সক্রিয় নেতাকে তদন্ত ছাড়া বহিষ্কারে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
এদিকে, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং সাংগঠনিকভাবে বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।
তাদের মতে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নেওয়া এমন সিদ্ধান্তে তৃণমূলের মধ্যে ভুল বার্তা যাচ্ছে।
নেতাকর্মীরা আশা করছেন, দলীয় উচ্চপর্যায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত গ্রহণযোগ্য সমাধান দেবে এবং একজন পরীক্ষিত কর্মীর প্রতি সুবিচার নিশ্চিত করবে।