1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

পাইকগাছায় দশ গ্রামের শীতার্তদের মাঝে বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের কম্বল বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পঠিত
anear-al-din-15448
  • নিজস্ব প্রতিবেদক ॥

শনিবার সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। এসময় জনপদের অন্তত দশটি গ্রামের হতদরিদ্র প্রান্তিক শ্রেণির মানুষ কম্বল পেয়ে শীত নিবারণের সুযোগ লাভ করেছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম,খুলনা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এ্যাড:এসস্কেন্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, প্রেস ক্লাবের আহ্বায়ক এইচএম শফিউল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এদিকে নতুন কম্বল পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন শীত কাতর মানুষ আনন্দ প্রকাশ করেন ।

কম্বল বিতরণের পূর্বে সমবেতদের সমুখে আনোয়ার আলদীন বলেন, শীত-দুর্যোগ-দু:সময়ে আমরা এই অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। এই অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা পালন করছি । মসজিদ, মাদ্রাসা,হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে । সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে, বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।

anwar-al-din-15449

আনোয়ার আলদীন বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

এসময় তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয় ।

রবিবার ১৮ জানুয়ারি এত্র অঞ্চলে দারিদ্র্যসীমার নীচে বসবাসরতদের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর