1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
paikgacha-biz-13418
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং সহকারী কৃষি কর্মকর্তা এস. এম. মনিরুল হুদা।

অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪৪০ জন কৃষক-কৃষানিকে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং বেগুন, লাউ, কুমড়া ও শসার হাইব্রিড বীজের প্যাকেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা, যাতে ফসল উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর