1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

পাইকগাছায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পঠিত
manobbondhon-15306
  • নিজস্ব প্রতিনিধি, পাইকগাছা ::

পাইকগাছায় ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।

মানববন্ধনে আওয়ামী দোসর গাজী শফিকুল ইসলামের বিরুদ্ধে তৌহিদুল ইসলাম (তৌহিদ)কে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়। একই সঙ্গে মিনারুল ইসলাম ও সরদার মুকুল হোসেনের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজার গরু হাট সংলগ্ন মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সর্ব সাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গাজী শফিকুল ইসলাম তৌহিদুল ইসলাম (তৌহিদ)কে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও নানাভাবে হয়রানির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

ভাটা ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান অভিযোগ করে বলেন, তার কাছ থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মানববন্ধনে দাবি করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাটা ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান। বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম, ওসমান গনি, আবেদা খাতুন, পরিতোষ কুমার, ইউনুস আলী সরদার, বজলুর রহমান, আবু সুফিয়ান টিক্কা, লুৎফর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাটা ব্যবসায়ী আব্দুল জলিল সরদার, সাব্বির রহমান, জুয়েল, আবু তালেব, সোহেল, বাদশা, মঞ্জুরুল, চয়ন, নজমুল হোসেন, সবুজ, সুমন, শুকুর সরদার, ফরহাদ সরদারসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর