1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা কয়রায় কৃষকের মুখে হাসি, পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ইরানে হামলাকে অবৈধ ও নতুন সুপ্রিম লিডারকে ‘ইরানিদের পছন্দ’ বলল উ. কোরিয়া চীন ও রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে, দাবি ইরানের ইরানের হামলায় ইসরায়েলে আহত ২ হাজার ৩৩৯ জন হাসপাতালে ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর : নেতানিয়াহু ইরানে ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার

পাইকগাছায় ভেজাল সার বিক্রি, ভ্রাম্যমান আদালতে ৪ ডিলারকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত
paikgacha-mobilecort-16029
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার চাঁদখালীর ৪ জন ডিলারকে জরিমানা আদায় করা হয়েছে। এসময় সার ডিলাররদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ প্রতিয়মান হয়। একই সঙ্গে তাদের ডিলার পয়েন্ট থেকে জব্দকৃত ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অবৈধ মজুদ, পশুখাদ্য ও ভেজাল সার বিক্রির অভিযোগে চারজন ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন-কাটাখালী নাথ স্টোরের সঞ্জয় কুমার নাথকে ৫ হাজার টাকা, ফুলতলা আরতী স্টোরের গোপাল চন্দ্র দাসকে ২ হাজার টাকা, চাঁদখালীর হাফিজুল ইসলামকে ২ হাজার টাকা এবং মৌখালী বাজারের মাহবুব স্টোরের মাহবুব শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী জব্দ করা হয়। পণ্যের মান সন্তোষজনক না হওয়ায় সেগুলো জব্দ পূর্বক বিনষ্ট করা।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, পেশকার তুহিন বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাসসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে সার বিক্রিতে অনিয়ম বন্ধ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর